সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইমাম হিসেবে ছিলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল-দাওসারি ও শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এ নামাজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিরা।

এশার নামাজের পর রমজান উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

বিশ্বের মুসলিমদের মরজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘রমজান মাস আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের মাস। এ সময়ে মহান আল্লাহর নিষ্ঠাপূর্ণ আনুগত্যের মাধ্যমে নামাজ, রোজা, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মধ্যে সময় কাটানো সবার কর্তব্য।’

এবার পবিত্র মসজিদুল হারামে পাঁচজন ইমাম তারাবির নামাজ পড়াবেন। তাঁরা হলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। তাঁরা রমজানের শেষ ১০ দিনেও তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে এবারের রমজানে বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় রমজান বিষয়ক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ