শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) কানাডা ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করবেন।

তিনি বলেন, রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস, আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার মাধ্যমে এই মাস শুরু এবং শেষ হয়। এ মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, উপবাস, প্রার্থনা এবং দাতব্য দান করার সময়। এ মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর পরিবার এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। ইফতার শেষে তারা নামাজ আদায় করেন।

ট্রুডো বলেন, রমজান সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয়।

কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, রমজানের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি এবং আমি যারা একটি আশীর্বাদপূর্ণ এবং শান্তিপূর্ণ রমজান উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ