মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

পরবর্তী হাজিরার আগেই ‘শক্তি’ দেখাতে চান ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছরের এপ্রিলে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তার পরই দেশজুড়ে লংমার্চ করে নিজের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা দেখিয়েছেন পিটিআইপ্রধান।

আগাম নির্বাচনের দাবি বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি সফল সমাবেশ করেছেন ইমরান খান। তবে নির্বাচন কমিশনের করা তোশাখানা মামলাসহ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত ৯৪টি মামলা হয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তা আবার স্থগিত করা হয়েছে।

তোশাখানা মামলায় ইতোমধ্যে ইমরান খানকে দুই দফা গ্রেফতারের চেষ্টা হয়েছে। সর্বশেষ শনিবার ইসলামবাদের আদালতে হাজিরা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ওই দিন পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ কেন্দ্র করে শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন আবারও ইমরান খানকে হাজিরা দিতে হবে।

এমন প্রেক্ষাপটে গতকাল রোববার (১৯ মার্চ) নতুন কর্মসূচি ঘোষণা করেছেন পিটিআই চেয়ারম্যান। ইমরান খানকে গ্রেফতার করা না করা নিয়ে যখন চরম নাটকীয়তা চলছে, তখন নতুন কর্মসূচি ঘোষণা করলেন ইমরান।

জিও নিউজ জানিয়েছে, আগামী বুধবার মিনার–ই–পাকিস্তান শীর্ষক বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন ইমরান খান। ওই দিন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ চলমান রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থা, বিশেষ করে দলীয় প্রধানের পরবর্তী হাজিরার আগেই মিনার–ই–পাকিস্তান কর্মসূচির মাধ্যমে নতুন করে শক্তি দেখাবে বলে মনে করা হচ্ছে। কারণ ৩০ মার্চের শুনানির দিনে সরকার চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারও করতে পারে।

সরকার যে কোনো সময় ইমরান খানকে গ্রেফতার করতে পারে, সেটি তিনি নিজেও বুঝতে পারেন। এর প্রস্তুতি হিসেবে দলের বিকল্প কমিটি গঠন করেছেন। গত শনিবার লাহোরের বাসভবন থেকে ইসলামাবাদের আদালতে হাজিরা দিতে যাওয়ার আগেই বিকল্প কমিটি গঠন করার কথা জানান ইমরান খান।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কারাগারে থাকলে দল কীভাবে চলবে, সে বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা নিজেরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারবে।

এর আগে গতকাল রোববার লাহোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ করতে চেয়েছিল পিটিআই। কিন্তু শেষ মুহূর্তে লাহোর হাইকোর্টের নির্দেশে সমাবেশ স্থগিত হয়ে যায়। তার পরই নতুন কর্মসূচির ঘোষণা দেন ইমরান খান। আগামী বুধবার মিনার–ই–পাকিস্তান শীর্ষক বিক্ষোভ কর্মসূচিতে পিটিআই ব্যাপক শো-ডাউন করতে পারে বলে মনে করা হচ্ছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ