সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

কুরআনের উদ্ধৃতি দিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ইসলাম ধর্মের মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে পবিত্র কুরআন থেকে একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১০ মার্চ) প্রথম আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই অধিবেশনে মুসলিম দেশ কর্তৃক শরণার্থীদের আশ্রয়দান প্রসঙ্গে তা উল্লেখ করেন তিনি।

গুতরেস তার বক্তব্যে পবিত্র কুরআনের সুরা তাওবার ৬ নং আয়াত উল্লেখ করেছেন। সেই আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আপনার কাছে মুশরিকদের কেউ আশ্রয় চাইলে আপনি তাকে আশ্রয় দিন, যেন সে আল্লাহর কথা শুনতে পায়, অতঃপর আপনি তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিন, কারণ তারা এমন জাতি যারা উপলব্ধি করে না।’

আয়াতের অনুবাদটি উল্লেখের পর গুতরেস বলেছেন, ‘জাতিসংঘে শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনকালে আমি অনেক মুসলিম দেশের সীমান্ত উন্মুক্ত করে দিতে দেখেছি। যেন বাধ্য হয়ে নিজ দেশ ত্যাগকারীরা সেখানে আশ্রয় নিতে পারে। অথচ একই সময়ে অন্য দেশগুলো নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে। মূলত মুসলিম দেশগুলো ইসলামের ধর্মগ্রন্থ থেকে এই অনুপ্রেরণা গ্রহণ করেছে।’

গুতরেস আরো বলেছেন, ‘পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ১৯৫১ সালে স্বাক্ষরিত চুক্তির হাজার বছর আগে শরণার্থীদের অধিকার রক্ষার এই ঘোষণা সত্যিই তাৎপর্যপূর্ণ। আর কয়েক দিন পরই রমজান মাস শুরু হতে যাচ্ছে। ইসলাম হাজার বছরের বেশি সময় আগ থেকে পারষ্পরিক সহানুভূতি ও সহমর্মিতার শিক্ষা দিয়েছে। তা ছাড়া ইসলাম শব্দটি সালাম থেকে উৎগত, যার মূল অর্থ হলো শান্তি।

সূত্র : আলজাজিরা

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ