মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রমজানে কর্মঘণ্টা কমালো আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষের জারি করা এক আদেশে বলা হয়েছে, সরকারি অফিস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে দেশটি।

রমজানে শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

এছাড়া রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানোসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত। দেশটির অনেক ব্যবসায়ী কয়েক হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্যমতে, আগামী ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ থেকে রোজা শুরু হবে।

অন্যদিকে, ২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ