বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কিশোরগঞ্জে হাজার কপি পবিত্র কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদরাসা ও স্কুল-কলেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআনের এক হাজার কপি বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১১ মার্চ) দুপুরে ঊষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনের কপিগুলো তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন। চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুজিবুর রহমান, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল হালিম, পুলেরঘাট দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবদুল কাইয়ুম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও পাকুন্দিয়া মডেল মাদরাসার সুপার মুজাহিদুল ইসলাম।

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ফরহাদ ভূইয়া বলেন, পবিত্র রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই এ মাসে কুরআন তিলাওয়াতে ফজিলত বেশি। ফজিলতের এ মাসে কুরআন তিলাওয়াতের সুযোগ করে দেয়াও উত্তম কাজ। তাই আমরা সাধারণ মানুষের মধ্যে পবিত্র কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। এতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ