শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

এবার রমজান নিয়ে আসছে হিরো আলমের ‘এলো মাহে রমজান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলোচিত অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার রমজান উপলক্ষে নিয়ে আসছেন তার গাওয়া একটি ইসলামী গান।

‘এলো মুক্তির পয়গাম নিয়ে মাহে রমজান/ রমজান এলো রমজান, এলো মাহে রমজান’; এমন কথার গানটি লিখেছেন আব্বুল কাদের হাওলাদার। সুর করেছেন হিরো আলম নিজেই।

গানটি নিয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে তো বিভিন্ন রকমের গান গেয়েছি। এবার একেবারেই ব্যতিক্রম ধরণের একটা গান গেয়েছি। রমজান উপলক্ষে আমি একটা ইসলামী গান নিয়ে আসছি।’

ইতোমধ্যে নানা ভাষায় গান করেছেন তিনি। সেসব শুনে অনেকেই কটাক্ষ করেছেন। তবে হিরো আলমের দাবি এবারের গানটি শুনে কেউ কটাক্ষ করতে পারবেন না।

তিনি বলেন, ‘দেখেন আমি তো শিল্পী না, কিন্তু বিভিন্ন রকমের গান গেয়েছি। চেষ্টা করছি ভালো কিছু উপহার দেয়ার জন্য। অতীতে অনেক গান শুনেছেন আপনারা। এবার একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসছি। আশা রাখছি এই গানটা কেউ ট্রল করার সাহস পাবে না।’

গানটি রোজা শুরুর দুই একদিন আগে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে জানিয়ে হিরো আলম বলেন, ‘রেকর্ড শেষ হয়েছে। এখন মিউজিক ভিডিওর কাজ চলছে। ইসলামী সাজ পোশাকেই এর ভিডিও বানাবো আমরা।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ