সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

২ ঘণ্টা পর সচল টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  সারাবিশ্বে ২ ঘণ্টা পরিষেবা বিঘ্ন থাকার পর সচল হয়েছে টুইটার। গত বুধবারও কয়েক ঘণ্টার জন্য অচল ছিল টুইটার সেবা।

আউটেজ-ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানায় সোমবার রাত ১০ টার দিকে বিশ্বের কয়েকহাজার ব্যবহারকারী টুইটার ব্যবহার করতে পারছিলেন না। পরবর্তীতে রাত ১২টার দিকে এ সমস্যার সমাধান হয়। এরপরে অনেকেই টুইট করতে থাকে, ‘টুইটারে আপনাকে স্বাগতম’ বলে।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই টুইটার প্রায় ২০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

অন্যদিকে, ডাউনডিটেক্টর জানায় যুক্তরাজ্যের কমপক্ষে ৫ হাজার ব্যবহারকারী এ সমস্যার মুখোমুখি হয়েছেন।

কয়েকদিন আগেও টুইটার একই সমস্যায় পড়েছিল। মূলত টুইটার ডাউনের এই সমস্যাটি শুরু হয়েছে যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা ঘোষণা করে।

সেই সময়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইলন মাস্কের আমলে এই প্রথম মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছে। গত বছর কোম্পানির দায়িত্ব নেওয়ার পর টুইটার তার দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। কর্মী সংকটে সুষ্ঠ পরিষেবা ব্যহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ