বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

আজ মঙ্গলবার (৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন তিনি। নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে এই রিটে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী এম এ আজিজ খান বলেন, ‘যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে, তা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) রিটটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

এর আগে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে গত ২৬ ফেব্রুয়ারি একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। সেই নোটিশের ধারাবাহিকতায় মঙ্গলবার তিনি রিটটি করেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ