বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

‘সম্পদের মোহ’ এর একটি ভয়ংকর চিত্র: মুফতি রফি উসমানি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। সম্পদের মোহের ব্যাপারে একটি বিষয় বলতে চাই। আমদের মাদরাসার ছাত্রদের একটি বড় অংশের দায়িত্ব মাদরাসার পক্ষ থেকে পালন করা হয়।

তাদের যাবতীয় খরচাদি মাদরাসা কর্তৃপক্ষ বহন করে। এগুলো যাকাত- সদকার ফান্ড থেকে করা হয়। যারা প্রকৃতি অর্থেই যাকাত খাওয়ার উপযুক্ত তাদের জন্য এটা হালাল। কিন্তু যেসব ছাত্র যাকাত খাওয়ার উপযুক্ত না তাদের জন্য এই সম্পদ হারাম।

আমাদের মাদরাসাগুলোতে আরেকটি দৃশ্য দেখা যায়, যারা যাকাতের সম্পদ খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়ে তারা পরবর্তী সময়ে যখন সম্পদশালী হয় এবং যাকাতের সম্পদ খাওয়ার আর উপযোগী থাকে না তখনও এই সম্পদের প্রতি লালায়িত থাকে। তালিবুল ইসলামের এই প্রবণতা থেকে বাঁচা খুবই জরুরি।

আব্বাজান রহ. এর মুখ থেকে এই হাদিসটি শুনেছি। রাসূল সা.বলেন, যাকাতের সম্পদ যখন অন্য সম্পদের সঙ্গে মিলে তখেই সেই সম্পদকে ধ্বংস করে দেয়।’

আব্বাজান রহ. এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এর দুটি পদ্ধতি। একটি হলো কারও ওপর যাকাত ফরজ ছিল কিন্তু সেই ব্যক্তি যাকাত আদায় করেনি। তখন যাকাতের ওই সম্পদ অন্য সম্পদের সঙ্গে মিশে তাকে ধ্বংস করে দেবে। তার ওপর নানা রোগ-বালাই, মসিবত আসতে থাকবে যাতে লাখো টাকা খরচ হয়ে যাবে।

আরেকটি পদ্ধতি হলো, কারো কাছে এই পরিমাণ সম্পদ আছে যার কারণে তার যাকাত খাওয়া জায়েজ নেই। কিন্তু লোভের কারলেণ সেই ব্যক্তি যাকাতের সম্পদ নিলো এবং তা অন্য সম্পদের সঙ্গে মিলে ওই সম্পদকেও ধ্বংস করে দেবে। এজন্য সম্পদের লোভ থেকে সবার বেঁচে থাকা উচিত। সূত্র: খুতবাতে ফকীহুল ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ