শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুরের তাওহিদী জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুরের তাওহিদী জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর পূূূূর্বপাড়া হাটখোলা কবর বাসীদের রুুুহের মাগফিরাত কামনায় দুুুুইদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথমদিনের অধিবেশন শুরু হয়।

মাহফিলের প্রধান অথিতি মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুুুফতী খলিলুর রহমান কাশেমী সাহেব বক্তৃতাকালে বলেন, আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। আমাদের আক্বীদা বিশ্বাস হলো হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল।

তারপর নতুন করে কেউ নবী রাসূল হিসেবে আগমণ করবে না। এটা কুরআন-সুন্নাহ ইজমা-কিয়াসের সর্বসম্মত বক্তব্য। উপরোক্ত বিষয়টি দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস। যা অস্বীকার করলে কিংবা সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না। অথচ তথাকথিত ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামধারী কাদিয়ানীরা নিজেদের মুসলিম দাবি করলেও উল্লেখিত বিশ্বাসটি অস্বীকার করে।

যার ফলে তারা মুসলমানদের ধর্ম বিশ্বাস থেকে বের হয়ে যায়। তাদের নতুন এক ধর্ম বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, সেটা হলো কাদিয়ানী ধর্মমত। তাই বাংলাদেশ মুুুসলমানদের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। যা এদেশের মুুুসলমান ঈমানদারদের প্রাণের দাবী।

হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এটি কাদিয়ানীরা বিভিন্ন কৌশলে অস্বীকার করে ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। দ্রুত বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের নিকট দাবী জানায়।

ওক্ত দ্বীনি মাহফিলে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট জামিয়া নববীয়া মাদরাসার প্রিন্সিপাল ও শায়খে বরুনার খলীফা হযরত মাওলানা ওসমান গণী ফারুকী সাহেব। মাহফিলে হাজারো মুসল্লির উপস্থিতিতে-বরেণ্য উলামায়ে কেরামগণ কুরআন হাদীসের দিকনির্দেশনা মূলক আলোচনা করেন এবং মুসলিম উম্মাহ'র কল্যাণ ও মাগফিরাত কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ