মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রমজানে সব পণ্যের দাম কমানোর ঘোষণা আরব আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসছে পবিত্র রমজান। এই উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যের দাম অনেক কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন দেশটির ব্যবসায়ীরা। খবর খালিজ টাইমস।

পণ্যদ্রব্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের কমানো হবে।

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে। রমজান মাস কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে সহজ হয়ে গেল দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা।

আল আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. দনঞ্জয় দত্ত বলেন, বাণিজ্যিক পরিবহণে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পড়ে। ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্যদ্রব্যের দাম কমে যাবে।

জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এ ছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ