বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তহবিলে টান: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিচ্ছে জাতিসংঘ। আন্তর্জাতিক সহায়তা কমতে থাকলে মে থেকে রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ ৬ ডলারে নেমে আসতে পারে। এ বিষয়ে সরকারকে চিঠি দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।

বিশ্লেষকদের শঙ্কা, রেশন কমলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ।

কমছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল। ঘাটতি মেটাতে এবার বাধ্য হয়ে খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, চলতি মাস থেকে জনপ্রতি বরাদ্দ ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার করা হয়েছে। আগামীতে আরও কমবে বলেও জানানো হয়েছে সরকারকে। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশ।

রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় ৭ মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদর দপ্তরে বসছে যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি) বৈঠক। এতে তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হবে। সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, আর্থিক সহায়তার জন্য দাতাদের প্রতিশ্রুতি পুরণের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করায় জোর দেবে বাংলাদেশ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ