বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (১ মার্চ) রাত ১১টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের মৃত আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৫) ও একই এলাকার আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টায় যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল ও তিন আরোহীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় পুলিশকে সংবাদ দেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় তারা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বুধবার রাতে পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহগুলো উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। আহত একজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ