শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

টেক্সট মেসেজ যাচাইয়ে অর্থ নেবে টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিনামূল্যের সেবা গ্রাহকদের জন্য দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে সামাজিক প্ল্যাটফরম টুইটার।

‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বা ‘২এফএ’ নামে পরিচিত এই ব্যবস্থায় কোনো ব্যক্তি প্ল্যাটফরমে লগইনের সময় তার পরিচয় দুবার যাচাই করা হয়। আর এটি তার অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াও সুরক্ষার বাড়তি স্তর যোগ করে। এর বহুল ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে আছে ব্যবহারকারীকে টেক্সট মেসেজে কোড পাঠানো বা অন্য কোনো যাচাইকরণভিত্তিক অ্যাপের ব্যবহার।

তবে সম্প্রতি টুইটারের ‘সাপোর্ট’ অ্যাকাউন্টের এক টুইট বলছে, ২০ মার্চ থেকে কেবল ‘ব্লু’ গ্রাহকরা ‘টেক্সট-মেসেজ অথেন্টিকেশন’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সুবিধাটি ব্যবহার করা কয়েকজন ব্যবহারকারী এরইমধ্যে সতর্কবার্তা পেয়েছেন, যেখানে নিজস্ব অ্যাকাউন্টের প্রবেশাধিকার হারানোর ঝুঁকি এড়াতে সময়সীমা পেরোনোর আগেই ব্যবস্থাটি সরাতে বলেছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইট করেন, প্ল্যাটফরমে যাচাইকরণ অ্যাপগুলো বিনামূল্যেই মিলবে। আর এগুলো তুলনামূলক নিরাপদ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ