মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

কুমিল্লায় সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্সে সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত তরণী সাহিত্য কাফেলা-এর উদ্যোগে মুহিউদ্দীন আহমাদ মাসূম-এর সভাপতিত্বে, মুহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় এ সাহিত্য আড্ডা সফলভাবে সম্পন্ন হয়।

সভায় স্বরচিত লেখা পাঠ, পরামর্শ গ্রহণ ও পঠিত লেখার উপর আলোচনা হয়। আলোচনা করেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লেখক-অনুবাদক শামসুদ্দীন সাদী, অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাওলানা মো. আমির হামজা, অনুবাদক মাওলানা এনামুল হক মাসউদ, মুফতি গোলাম সামদানী, মাও. আতিকুর রহমান আশরাফী, মাও. মো. শহীদুল ইসলাম।

লেখা পাঠ ও পরামর্শে অংশগ্রহণ করেন আবদুল্লাহ রুবেল, মুফতি আশরাফ আলী তানভির, মাওলানা সালমান ফারসী, নুরুজ্জামান রাফী প্রমুখ।

নারীদের সভায় সরাসরি অংশগ্রহণের সুযোগ না-থাকলেও লেখা পাঠাবার সুযোগ থাকে। সে হিসেবে আমিনা খাতুন নামে একজন নারীর পাঠানো লেখাও সভায় পাঠ করা হয়।

সবার পরামর্শক্রমে সংগঠনের নাম ‘তরণী যাত্রীদল’-এর পরিবর্তে ‘তরণী সাহিত্য কাফেলা’ করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্রোহী কবির ‘খেয়া পারের তরণী’ এবং ইসলামি রেনেসাঁর অমর কবি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ ‘কাফেলা’ এই দুই নামকে একীভূত করে সংগঠনের এই নামকরণ করা হয়।

সভাপতির বক্তব্য, আপ্যায়ন ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে একাদশ সাহিত্যসভা সমাপ্ত।

আগামী সাহিত্যসভা ০৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দুপুর ০২:০০ টায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ারও ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ