বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাত ১২টার মধ্যে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত ফল আজ বুধবার (১ মার্চ) রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত সোয়া সাতটায় তিনি বাংলানিউজকে বলেন, রাত ১২টার মধ্যেই প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তির ফলাফল প্রকাশ করেন। প্রকাশের চার ঘণ্টার মাথায় ফলাফল স্থগিত করা হয়।

কারিগরি ত্রুটির কারণে বুধবার বিকেলে পুনরায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ফল প্রকাশ হবে কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি। এরমধ্যে রাত সাতটার পর মন্ত্রণালয় থেকে ফল ঘোষণার সময় জানানো হলো।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ