শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

চুয়াডাঙ্গায় সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতির দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার প্রবীন আলেমেদ্বীন, সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি ও ফজলুল উলুম বহুমুখী মাদরাসার শাইখুল হাদীস মুফতী আবুল কালাম রহ. -এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জোহরের পর ২:৩০ মিনিটে ইসলামপাড়া ঈদগাহ ময়দানে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লির অংশগ্রহণে জনস্রোতে পরিণত হয়েছে।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন 'সউক' পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এক বিবৃতিতে 'সউক' পরিষদের নেতৃবৃন্দগণ বলেন, মুফতী আবুল কালাম (রহ.) আমাদের অবিভাবক। তাঁর এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। তাঁকে হারিয়ে আমরা একপ্রকার এতিম হয়েছি।

নেতৃবৃন্দগণ বলেন, মুফতী আবুল কালাম (রহ.)-এর মৃত্যুতে চুয়াডাঙ্গাবাসীর এতবড় ক্ষতি হয়েছে যা অপূরণীয়। তিনি অনুপম ব্যক্তিত্ববোধ ও যোগ্যতার বলে সবার হৃদয়ে বিশেষ সম্মানের জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। আমরা মহান আল্লাহর নিকট তাঁর মাগফিরাত কামনা করছি।

নেতৃবৃন্দগণ আরও বলেন, এই শীর্ষ আলেমের মৃত্যুতে চুয়াডাঙ্গাবাসী একজন যোগ্য ও দরদী রাহবার হারালো। তার এই শূন্যস্থান আমরা কিছুতেই পূরণ করতে পারবো না। মহান আল্লাহ তায়ালা তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তওফিক দান করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ