সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

রাজধানী এথেন্স থেকে থিসালোনিকি শহরে যাওয়া যাত্রীবাহী ট্রেনটির সাথে বিপরীত দিক থেকে আসা কার্গো ট্রেনের লারিসা শহরে মুখোমুখী সংঘর্ষ হয়।

এসময় ট্রেন দুটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৮৫ জন আহত হয়েছে।

এক যাত্রী বলেছেন, ‌‘আমরা একটা বিকট শব্দ শুনতে পাই, সেই দুঃস্বপ্নের ১০ সেকেন্ডের মধ্যেই।’

থিসালি অঞ্চলের গভর্নর জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনটির সামনের চারটি বগি লাইনচ্যুত হয়। আর প্রথম দুটি বগিতে আগুন লেগে যায়। এই বগি দুটো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও জানান, দুইটি ট্রেন একই লাইনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেন দুটি বেশ জোর গতিতে চলছিল। সূত্র: আল জাজিরা

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ