বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

জেদ্দায় কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দার হজ টার্মিনালে ইসলামিক আর্টস বিয়েনালে প্রদর্শিত হচ্ছে মুসলিম ইতিহাসের নানা নিদর্শন। এই বিয়েনালে অংশ নিয়েছে উজবেকিস্তানও। তাদের গ্যালারিতে প্রদর্শন করা হচ্ছে প্রাচীন আমলের কোরআনের দুটি পৃষ্ঠা। এবারই দর্শনার্থীরা প্রথমবারের মতো এই মূল্যবান জিনিসটি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।

জেদ্দার ইসলামী আর্টস বিয়েনালে এবার এক ডজনের মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এরমধ্যে অন্যতম মধ্যপ্রাচ্যের দেশ উজবেকিস্তান। উজবেক দলটি ইসলামী যুগের ১৭টি নৃতাত্ত্বিক এবং টেক্সটাইল প্রদর্শন করছে।

সংগ্রহগুলো উজবেকিস্তানের স্টেট মিউজিয়াম অব আর্টস, উজবেকিস্তানের স্টেট মিউজিয়াম অব হিস্ট্রি, দ্য সমরকন্দ মিউজিয়াম-রিজার্ভ থেকে আনা হয়েছে। এখানে প্রদর্শিত হচ্ছে ইমাম আল বুখারির ‘আল-জামিউস সহিহ’, ১০-১২ শতকের সমরকন্দ ও আফ্রাসিয়াব থেকে সিরামিক জগ, মগ এবং জমকালো পুরুষদের পোশাক, বুটসহ বেশ কিছু অনন্য নিদর্শন, যেগুলো উজবেকিস্তানের চারু ও কারুশিল্পে ইসলামী যুগের প্রতিনিধিত্ব করছে।

তবে তাদের সবচেয়ে দামি নিদর্শন প্রাচীনতম উজবেক কোরআনের দুটি পাঠযোগ্য পৃষ্ঠা। একে বলা হচ্ছে অষ্টম শতাব্দীর কাট্টা ল্যাঙ্গার কোরআন। ইসলামিক বিশ্বের প্রাচীনতম পাণ্ডুলিপিগুলোর অন্যতম এই কোরআন পাণ্ডুলিপির নামকরণ করা হয়েছে একটি উজবেক গ্রামের নামে। প্যারিসের ল্যুভর মিউজিয়ামের বিশেষজ্ঞদের সহযোগিতায় সম্প্রতি এর ১৩টি পৃষ্ঠা পুনরুদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি পৃষ্ঠা জনসাধারণের দেখার জন্য প্রথমবারের মতো উন্মুক্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ