বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আরবি ভাষার শিক্ষকদের প্রশিক্ষণে সৌদির উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরবি ভাষার শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে সৌদিভিত্তিক সংস্থা কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আরবি ভাষার অনারব শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বৈজ্ঞানিক মান অনুসরণ করে ভাষার পাঠদান শেখাতে এই প্রকল্পের দ্বিতীয় পর্ব শুরু হয়।

বৈশ্বিক পরিমণ্ডলে আরবি ভাষাকে পৌঁছে দিতে ভাষাবিষয়ক দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কাজাখস্তানের দ্য কাজাখ আবলাই খান ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজেসের সহযোগিতায় ভাষা শিক্ষার দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রতিদিন ছয় ঘণ্টা করে তিন দিনের দ্বিতীয় পর্বের প্রথম কোর্সটি সম্পন্ন হয়।

সৌদি আরব ছাড়াও বিশ্বের ৩৯টি দেশেও তা অনুষ্ঠিত হবে। সৌদিতে অনুষ্ঠিত প্রথম পর্বের পাঁচটি কোর্সে ৯৬ জন অংশ নেন। এদিকে ২৬টি দেশের ৩০টি কোর্সে অংশ নেন ৮০৯ জন।

সৌদি ভিশন ২০৩০-এর উন্নয়ন ও বৈচিত্র্যপূর্ণ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এই ভাষার ভূমিকা আরো সুদৃঢ় করতে এবং ভাষার ব্যবহারে উৎসাহ দিতে এমন উদ্যোগ নেওয়া হয়।

গত বছর থেকে দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্সের (সিইএফআর) ভাষাগত মানদণ্ডগুলো অনুসরণ করে আরবি ভাষার দক্ষতা পরীক্ষা শুরু হয়। আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে পড়া, লেখা, শোনা ও কথোপকথনের ক্ষেত্রে পরীক্ষার্থীর দক্ষতা নির্ণয় করতে এই পরীক্ষা চালু করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ