শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদিনের ঘাম গলা ও ঘাড়ের চারপাশে জমে এ দাগের সৃষ্টি করে। ফলে দাগের কারণে অফিসে না গেলেও কলার ছাড়া জামা পরা যায় না। অনেক পুরুষেরই এ সমস্যা রয়েছে।

সামান্য কিছু নিয়ম মেনে চললেই মুক্তি পাবেন এ সমস্যা থেকে।

অ্যালোভেরা/ ঘৃতকুমারী:
অ্যালোভেরার রস বা জেলি এ ধরনের ঘামজনিত দাগ দূর করতে খুবই উপকারী। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে গলার চারপাশে অ্যালোভেরার জেল মেখে নিন। সকালে ঘুম থেকে উঠে মুখ, ঘাড়, গলা ভালো করে ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই এই দাগ থেকে মুক্তি মিলবে।

সানস্ক্রিন লোশন:
সানস্ক্রিন লোশন ঘাম ও রোদজনিত অনেক দাগ-ছোপ থেকে আমাদের ত্বককে রক্ষা করে। প্রতিদিন কাজে যাওয়ার আগে এ লোশন ব্যবহার করতে পারেন। শুধু মুখে নয়, হাত ও গলাতেও মাখবেন লোশন। ফলে এ ধরনের দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

দুধ:
দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা কম সময়ে এই সব দাগ থেকে মুক্তি দিতে পারে। শরীরের যেসব অংশে কালো দাগ পড়েছে সেখানে দুধ মেখে নিন। ২০-৩০ মিনিট রেখে দিন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করলে এসব দাগ-ছোপ থেকে মুক্তি মিলবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ