মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, স্থানীয় সংস্থার নির্বাচন পরিকল্পনা অনুযায়ী ৯ মার্চ অনুষ্ঠিত হবে না।

স্থানীয় সময় শুক্রবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনীয় তহবিল না মেলায় শুক্রবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে।

আগামী ৯ মার্চ শ্রীলঙ্কায় স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচনকে মনে করা হচ্ছিল বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য এক বড় পরীক্ষা। গত বছরের জুলাইয়ে ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এর পরেই দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে।

প্রেসিডেন্টের পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্বেও আছেন বিক্রমাসিংহে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন ও ভোটগ্রহণ বাবদ অন্তত ১ হাজার কোটি শ্রীলঙ্কান রুপি প্রয়োজন।

২০২২ সালের মার্চেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সময়েও একই কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ