বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

“ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বাংলা ভাষা উৎসব অনুষ্ঠিত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল চেতনাই ছিল সকল অন্যায়ের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম গড়ে তোলা। তাই দেশের প্রতিটি ছাত্রের উচিত এই আন্দোলনের চেতনাকে নিজের বুকে ধারণ করে ভাষা, ভূখণ্ড ও মানবতার কল্যাণে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

চেতনায় একুশ প্রেরণায় একুশ এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এর উদ্যোগে ভাষার মাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর শাহবাগ চত্বরে 'বাংলা ভাষা উৎসব' নামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের‌ প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা করে দেশীয় সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ভাষা বিকৃতির মাধ্যমে আজ আমাদের দেশে ভাষা শহীদদের অপমান করা হচ্ছে। ভাষা বিকৃতি বন্ধে সবাইকে সচেতন ও সজাগ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরিবেশনায় অংশগ্রহণ করেন দেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠন কলরব, স্বপ্নসিঁড়ি, আহবান, মানজিল, অবগাহন, সুরের তরী, রাহে মদিনা, অবিরাম, স্টুডিও ওয়ান, মাহমুদ হাসান এর নাট্যদল সহ খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বাংলা ভাষা উৎসব অনুষ্ঠানে হামদ, নাত, দেশের গান, ভাষার গান, মুর্শিদী গান, জারী গান, কবিতা আবৃত্তি, ভাটিয়ালি ও মঞ্চ নাটক পরিবেশিত হয়।

১৯৫২ সালে বাংলার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের গৌরবময় ইতিহাস ও ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই বাংলা ভাষা উৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শাহবাগ চত্বরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহীম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক শিব্বির আহমদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ ইউসুফ পিয়াস, দক্ষিণ সভাপতি কাওসার আহমেদ, পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, উত্তর সভাপতি মাইদুল ইসলাম সিয়াম প্রমূখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ