বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রমজানে আগত মেহমানদের জন্য প্রস্তুতি শুরু করেছি: শায়েখ আবদুর রহমান আস সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৌদি আরবের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান রমজান ও হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে। প্রতিটি স্তরে প্রতিটি সংস্থাই প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ বিষয়টি গণমাধ্যকমে জানিয়েছেন হজ উমরা প্রশাসনের প্রধান শায়খ ডক্টর আবদুন রহমান আস সুদাইস।

সৌদি আরবের উকাল ওয়েবসাইটের বরাতে জানা যায়, হারামাইন শরীফ প্রশাসন রমজানের অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করার জন্য একটি বিশেষ বৈঠকে হজযাত্রীদের আগমনের সুবিধার্থে বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। পরিচালন পরিকল্পনা দর্শনার্থীদের চাহিদা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদত্ত সমস্ত পরিষেবার উপর নজরদারির উপর গুরুত্বারূপ করেছে।

প্রশাসন বলছে, এ বছর রমজানে মসজিদ আল-হারামে ইফতারের টেবিল সংখ্যা আরো বাড়ানো হবে। গত বছরের তুলনায় এবারের রমজানে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের প্রধান শায়খ ডক্টর আবদুর রহমান আস সুদাইস। হজযাত্রীদের যে কোনো সমস্যার সমাধান করা হবে। মসজিদ আল-হারাম এবং মসজিদে নববী উভয়ই হজযাত্রীদের মানসম্পন্ন সেবা প্রদান করবে।

প্রশাসনের পক্ষ থেকেও রমজান উপলক্ষে যোগাযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দর্শকদের একটি সহজ পদ্ধতিতে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য সরবরাহ করারও ব্যবস্থা করা হয়েছে। বৈঠকে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, রমজান মাসে শিক্ষার্থীদের স্কুলে না গিয়ে অনলাইনে পড়ানো উচিত যাতে যানজট না হয়।

এছাড়াও সৌদি আরব নতুন হজ মৌসুমের আগাম ব্যবস্থা করতে শুরু করেছে। স্বাস্থ্য ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মক্কা মিউনিসিপ্যালিটি ক্যাটারিং কোম্পানি ও প্রতিষ্ঠানের মালিকদের নতুন হজ মৌসুমে যারা খাদ্য কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক তাদের তথ্য আপডেট করতে বলেছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাড়ির মালিকদের হজযাত্রীদের থাকার অনুমতি নিতে বলেছে।

উল্লেখ্য, হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়্যাহ ঘোষণা করেছিলেন, এ বছর ২০ লাখ লোককে হজ সেবা প্রদান করা হবে।

সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ