মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

চীন রাশিয়াকে সমর্থন দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে : জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন রাশিয়াকে সমর্থন দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইতালির পত্রিকা লা রিপাবলিকায় দেয়া সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান তিনি।

জেলেনস্কি সোমবার চীনা সরকারের সাথে যোগাযোগ করেন। এবং দেশটিকে ইউক্রেনের বিরুদ্ধে ‘রাশিয়াকে কোনো ধরনের সহায়তা’ না করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আশা করছি বেইজিং সরকার বাস্তববাদী সিদ্ধান্ত নিবে। তা না হলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে পড়ব, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, “চীনের সাথে ইউক্রেনের ‘সম্পর্ক খুব ভালো’। ‘সবার স্বার্থে’ এই সম্পর্ক নষ্ট করা যাবে না।”

এদিকে চীন রাশিয়ার বন্ধুপ্রতিম দেশ হলেও এখনো মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্র বলছে, চীন শিগগিরই অস্ত্র সরবরাহ করতে পারবে।

গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিবিএস টেলিভিশনকে বলেন, চীন ‘রাশিয়াকে প্রাণঘাতী সমর্থন দিবে’।

এর মানে জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, ‘অস্ত্র, প্রাথমিকভাবে অস্ত্র।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো কয়েক দফা রাশিয়ার সাথে বৈঠক করায় কঠোর সমালোচনা করেন জেলেনস্কি। বলেন, ‘এই আলোচনা ফলপ্রসু হবে না। ম্যাঁক্রো সময় নষ্ট করছেন। আমি সমাপ্তি টেনে দিয়েছি যে কোনোভাবেই রাশিয়ার মনোভাব বদলানো যাবে না।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ