বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সালমান রুশদির হামলাকারীকে পুরস্কৃত করছে ইরান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে গত বছর ছুরি হামলার শিকার হয়েছিলেন বিতর্কিত লেখক সালমান রুশদি। আকস্মিকভাবে হওয়া এই হামলা এতোটাই গুরুতর ছিল যে রুশদিকে তাৎক্ষণিকভাবে ভেন্টিলেটরে পর্যন্ত নিতে হয়।

এই হামলার জেরে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও রুশদির ওপর হামলাকারী ব্যক্তির প্রশংসা করে তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে একটি ইরানি ফাউন্ডেশন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ছুরি হামলা করে ঔপন্যাসিক সালমান রুশদিকে গুরুতর আহত করায় হামলাকারী ব্যক্তির প্রশংসা করে ইরানি এক ফাউন্ডেশন বলেছে, তারা তাকে (হামলাকারীকে) ১ হাজার বর্গ মিটার কৃষি জমি দিয়ে পুরস্কৃত করবে। ইরানের রাষ্ট্রীয় টিভি তার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মঙ্গলবার এই খবর জানিয়েছে।

গত বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের পশ্চিম নিউইয়র্কে একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে নিউ জার্সির ২৪ বছর বয়সী এক আমেরিকান শিয়া মুসলিম সালমান রুশদির ওপর হামলা করেন। মারাত্মক ওই হামলার পর ৭৫ বছর বয়সী রুশদি তার একটি চোখ এবং একটি হাত হারান।

ফাউন্ডেশন টু ইমপ্লিমেন্ট ইমাম খোমেনি’স ফাতওয়াস বা ইমাম খোমেনির ফতোয়া বাস্তবায়নের ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই বলেছেন, ‘আমরা আন্তরিকভাবে তরুণ আমেরিকান ওই যুবকের সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই। কারণ সে হামলা করে রুশদির একটি চোখ অন্ধ করে এবং তার একটি হাত অক্ষম করে মুসলমানদের খুশি করেছিল।’

তিনি আরও বলেন, ‘রুশদি এখন জীবিত মৃত ছাড়া আর কিছু নয় এবং এই সাহসী পদক্ষেপকে সম্মান জানাতে প্রায় এক হাজার বর্গ মিটার কৃষি জমি ওই ব্যক্তি বা তার কোনো আইনি প্রতিনিধিকে দান করা হবে।’

কেএল/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ