বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় মসজিদে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা কুরআনখানি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে আজ (২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার) বিকাল ৫ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম।

এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, আনিছুর রহমান সরকার, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

এর আগে সকাল ৮ টায় আজিমপুর কবরস্থানে ভাষা শহিদগণের রূহের মাগফেরাত কামনায় কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এরপর সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ