বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আসুন বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই : প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘প্রত্যেকটি রায় যাতে অনুবাদ করা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যেকোনো ব্যক্তি, বিচারপ্রার্থী শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে রায় অনুবাদ করে পড়তে পারবেন।’

তিনি বলেন, ‘ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে, সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

অনুরোধ জানিয়ে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আসুন, আমরা যে আদর্শের ভিত্তিতে বাংলাকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করব। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী।’ এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ