আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের তৃতীয় সম্মানিত স্থান ফিলিস্তিনের মসজিদুল আকসা বা আল-আকসা মসজিদ। কোরআন ও হাদিসে নবী-রাসুলদের স্মৃতিবিজরিত এই স্থান নিয়ে বৈশিষ্ট্যের কথা এসেছে।
জেনে নিন এ মসজিদের সাতটি মর্যাদার কথা তুলে ধরা হলো।
এক. বরকতময় স্থান : মহান আল্লাহ বাইতুল মাকদিস ও এর আশপাশের অঞ্চলকে বিশেষভাবে বরকতপূর্ণ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন, যার আশপাশ আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ১)
দুই. ইসরা ও মিরাজের ঘটনা : মহানবী (সা.) মিরাজের রাতে জিবরাইল (আ.)-এর সঙ্গে মক্কা থেকে মসজিদুল আকসায় এসেছিলেন। এখানে তিনি নবীদের সঙ্গে নামাজ পড়েন। অতঃপর সাত আসমানে ভ্রমণ করেন। ইরশাদ হয়েছে, ‘পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছেন, যার আশপাশ আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ১)
তিন. মুসলিমদের প্রথম কিবলা : ইসলামের প্রথম যুগে মুসলিমদের কিবলা ছিল বাইতুল মাকদিস। দ্বিতীয় হিজরির শাবান মাসে মক্কার পবিত্র কাবাঘরকে কিবলা করা হয়। তখন রাসুল (সা.) সাহাবিদের নিয়ে মদিনার মসজিদে বনু সালামায় জোহর বা আসরের নামাজ পড়ছিলেন। দুই রাকাতের পর আল্লাহর নির্দেশে বাকি নামাজ কাবার দিকে ফিরে পড়া হয়। তাই মসজিদটি মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে পরিচিত। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মহানবী (সা.) মক্কায় পবিত্র কাবার সামনে থাকাবস্থায় বায়তুল মুকাদ্দিসের দিকে মুখ করে নামাজ পড়েন। মদিনায় হিজরতের পর দীর্ঘ ১৬ মাস সেদিকে ফিরেই নামাজ পড়েন। অতঃপর মুসলিমদের কিবলা পরিবর্তন করে পবিত্র কাবা করা হয়।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২৮৩৬)
চার. পৃথিবীর দ্বিতীয় মসজিদ : পবিত্র মসজিদুল হারামের পর মসজিদুল আকসাকে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মনে করা হয়। আবু জর গিফারি (রা.) বর্ণনা করেছেন, আমি জিজ্ঞাসা করি, হে আল্লাহর রাসুল, দুনিয়ায় প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেন, ‘মসজিদুল হারাম।’ আমি আবার জিজ্ঞাসা করি, তারপর কোনটি? তিনি বললেন, ‘মসজিদুল আকসা।’ আমি জিজ্ঞাসা করি, উভয়ের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? তিনি বললেন, ‘৪০ বছর।’ (বুখারি, হাদিস : ৩১১৫)
পাঁচ. নামাজ আদায়ে পাপ মোচন ও বেশি সওয়াব : মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পর মসজিদুল আকসায় নামাজ