বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পরিবার নিয়ে ওমরা পালন করছেন মিরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবার নিয়েই ওমরা পালন করতে গিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কার হেরাম শরীফে নামাজ শেষে সেখান থেকে নিজের ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন এই অফস্পিনার।

মিরাজ লিখেছেন, ‘জীবন হচ্ছে ক্রমাগত আল্লাহ থেকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হওয়া। তাই আসুন, জীবনটা আল্লাহর জন্যই উৎসর্গ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন যারা তার পথে জীবন পরিচালনা করেন।’

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারে আসর। এরপরে  ওমরা পালন করা নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। বিপিএল চলাকালেই তিন দিনের সময় পেয়ে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ওমরাহ পালন করে এসেছেন।

বিপিএল শেষে ওমরা পালন করতে গিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম। এরপরে ওমরাহ পালন করতে মিরাজ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ