শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঘুমের ঘোরে যে স্বপ্ন দেখে ধর্মের পথে আসেন ‘সানা খান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘২০১৯ সালে আমার স্বপ্নে একটা কবর দেখতাম। সেটি জ্বলছে, আগুনের হলকা উঠছে। দেখতাম আমিই শুয়ে রয়েছি সেই কবরে। এর পরই আমার মনে হয়, আল্লাহ কোনো নির্দেশ দিচ্ছেন। সেটি আমার শোনা উচিত।’

এমন স্বপ্ন দেখার পর ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

‘বিগ বস ৬’খ্যাত সানা একসময় চর্চায় থাকতেন তার খোলামেলা পোশাকের জন্য। তবে ১৫ বছরের অভিনয়জীবনে রাতারাতি ইতি টেনে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন সানা। সেই থেকে বোরকায় ঢেকে ফেলেছেন নিজেকে, কাটাচ্ছেন ভিন্ন জীবন।

কেন নাম, খ্যাতি, অর্থের জীবন ছেড়ে দিলেন সানা? এক সাক্ষাৎকারে সব কথা খুলে বলেন তিনি।

সানা জানান, ২০১৯ সালের রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে অবসাদেও ডুবেছিলেন সানা। সে সময় একটা স্বপ্ন বদলে দেয় তার জীবন।

পরে ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। জানান, তিনি ভালো আছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ