বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

গাজীপুরে ঢাকামুখী ট্রেনের ইঞ্জিন বিকল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরের ছোটদেওরা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনটি বিকেল হয়ে যায়। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে বিকল্প রেলপথ থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না।

এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম।

তিনি জানান, ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন ঢাকার দিকে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে ঢাকার কমলাপুরে যোগাযোগ করা হচ্ছে। ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর এবং ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি বিকল হয়ে যাওয়ায় আপাতত অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ