বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আজ থেকে চালু মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ শনিবার থেকে চালু হচ্ছে বহুল আলোচিত মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানান।

ওই দিন তিনি বলেন, আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ‘উত্তরা সেন্টার’ স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আর মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে।”
এছাড়া আগামী মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো চালু করা হবে।

ওই দিন এম এ এন ছিদ্দিক বলেন, মার্চ মাসের মধ্যে সব ক’টি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।

উত্তরা সেন্টার ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়ে গেলে মেট্রোরেলের পাঁচটি স্টেশনের যাত্রা শুরু হবে। তখন শুধু চারটি স্টেশন-‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’ বাকি থাকবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ