সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

জুমার নামাজের পর জেল-ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি বন্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি বন্দি আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে আজ জুমার নামাজের পর তারা কারাগারগুলোতে ধর্মঘট করবে।

ফিলিস্তিনি সূত্রগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ইহুদিবাদী সরকারের কারাগারে প্রায় ৪ হাজার ৫০০ বন্দি রয়েছে। এদের মধ্যে ১৩১ জন মহিলা বন্দি এবং ১৭৫ জন শিশু রয়েছে।

আরও ৭০০ জনেরও বেশি অস্থায়ী বন্দী রয়েছে যাদেরকে সাময়িকভাবে গ্রেফতার করা হয়েছিল। ইহুদিবাদী ইসরাইলি কারাগারগুলোতে ফিলিস্তিনী বন্দিদের বিরুদ্ধে বর্ণবাদী সেনাদের শত্রুতামূলক অত্যাচার অব্যাহত রয়েছে।

আল-মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, ফিলিস্তিনি প্রিজনার্স মুভমেন্টের ইমার্জেন্সি কমিটি ঘোষণা করেছে, তাদের বন্দীরা আজ জুমার নামাজের পর সব কারাগারে ধর্মঘট করবে এবং সতর্কাবস্থায় থাকবে। ফিলিস্তিনি "আল-আসির" ক্লাব জানিয়েছে প্রিজনার্স মুভমেন্টের এই কর্মসূচি ইহুদিবাদী শাসকদের কারা প্রশাসনের ভয়াবহ হুমকি এবং জালবো কারাগারে বন্দিদের অধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়ায় পালন করা হচ্ছে।

এদিকে, দখলদার ইহুদিবাদী ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিরা টানা তৃতীয় দিনের মতো কারা প্রশাসনের নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তা ধরে ফিলিস্তিনি বন্দীরা ইসরাইলি আদালত বর্জন করছে। তারা নিরাপত্তামূলক চেক-আপের বিরোধিতাসহ কারা ধর্মঘটও চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে বন্দিরা তাদেরকে দেওয়া খাবার ফেরত দেওয়ার মতো পদক্ষেপও নিয়েছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ