সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে উদ্ধার লাখো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো কুরআন শরীফ। ধ্বংসস্তূপ থেকে কুরআন খুঁজে-খুঁজে সংগ্রহ করছেন তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীরা। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর মাঠ পর্যায়ে জরিপ চালান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এসময় ধ্বংসাবশেষের মাঝে খুঁজে পান বহু কোরআন। বেশিরভাগে পাতা পুড়ে অথবা ছিঁড়ে গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কুরআন মাটিতে নয় বরং হৃদয়ে রাখার বস্তু। সুতরাং, উদ্ধারকাজের সময় স্বেচ্ছাসেবীদেরও এ ব্যাপারে সহায়তার আহ্বান জানানো হয়েছে। কিছু কুরআনের অর্ধেক নিখোঁজ রয়েছে। সেগুলো সংগ্রহের পর ধীরে-ধীরে সংস্কার করা হবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবীরা। সংগ্রহের তালিকায় বহু প্রাচীন বইও রয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ