বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : পূর্ব আমেরিকার দেশ কানাডার অন্টারিওর ডুনবাসে এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা গাড়িতে করে যাচ্ছিলেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ডুনবাসের পূর্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে। কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে।

অন্টারিওর প্রাদেশিক পুলিশ এক টুইটে নিশ্চিত করেছে, নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক। তারা সবাই কানাডায় উচ্চ শিক্ষার উদ্দেশে গিয়েছিলেন। তারা থাকতেন অন্টারিওর রাজধানী টরেন্টোতে। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে চার আরোহী ছিলেন। এর মধ্যে ৩ জন নিহত হলেও একজন এখনো বেঁচে আছেন। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই ২০ বছর বয়সী এক যুবক ও এক যুবতী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। অপর একজন এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে যার মৃত্যু হয়েছে তার বয়স মাত্র ১৭ বছর। আর মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন গাড়ির ২১ বছর বয়সী চালক।

জানা গেছে, স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটের সময় টরেন্টো পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি গাড়ি উল্টে আছে এবং এটি আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকবার ওলট-পালট খায়। এরপর এতে আগুন ধরে যায়।

টরেন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে. নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ