মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত লাখের নিচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক এক লাখেরও কম মানুষ আক্রান্ত হয়েছেন। একই সময়ে এ ভাইরাস মারা গেছে সাড়ে ৩শ জনেরও বেশি মানুষ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৯৪ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৬৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৮ হাজার ৮৯৮ জন। আর মৃত্যু হয়েছিল ৪৮১ জনের।

কয়েকদিন ধরে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ ধারা এখনো অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৪০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ হাজার ১৯৯ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২ হাজার ৩৪৭ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন মারা গেছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ ২০ হাজার ৩৯৪ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮২ হাজার ৫৬৯ জনে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ