বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নারী-পুরুষের অবাধ মেলামেশার কুফল: মুফতি তাকি উসামানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া।।

নারীজাতি গৃহবহির্ভূত কর্মস্থলে আসার কারণে একটা লোকসান তো এই হয়েছে যে, পারিবারিক সংহতি বিরন হয়ে গিয়েছে। এ ছাড়া দ্বিতীয় আরেকটা ক্ষতিও কিন্ত হয়েছে। তা হচ্ছে- আল্লাহ তা‘আলা পুরুষের অন্তরে নারির প্রতি, নারীর অন্তরে পুরুষের প্রতি একটা আকর্ষণ দান করেছেন। আপনি তাকে যতই ঢাকার চেষ্টা করেন না কেন, কিন্ত এটাই হচ্ছে বাস্তবতা- অনস্বীকার্য বাস্তবতা।

আর উভয়ের মাঝে যখন অবাধ মেলামেশা ঘটবে, স্বাধীন সম্মিলন হবে , তখন স্বভাবজাত সেই ‘আকর্ষণ’ যে-কোনো সময় অন্যরুপ ধারণ করে গুনাহের দিকেও গড়াতে পারে। কারণ নারী-পুরুষের অবাধ মেলামেশা, সর্বদা ওঠা-বসা ও দেখা-শুনা দ্বারা অবশ্যই গোনাহ সংগঠিত হওয়া স্বাভাবিক। আপনি এ সোসাইটিতে বসবাস করে যা আজ স্বচক্ষেই দেখতে পাচ্ছেন।

এখানে নারী -পুরুষের অবাধ মেলামেশার ফলে কী ঘটছে? এখানে, এসময়ে, এদেশে যদি কোন পুরুষ অথবা নারীও অবৈধ পদ্ধতিতে জৈবিক চাহিদা পূরণ করতে চায়, তবে তার জন্য দরজা, চৈাকাঠ সবই উন্মুক্ত রয়েছে। কোন আইন তাদেরকে বাধা দেওয়ার মতো নেই। কোন জীবনব্যবস্থা তাদের পথে অন্তরায় সৃষ্টি করার মতো নেই।

কোনো সামাজিক প্রাচিরও সামনে দৃষ্টগোচর হবে না। এতদসত্ত্বেও এদেশে ধর্ষণের ঘটনা সারা বিশ্ব থেকে সবচেয়ে বেশি ঘটছে।

পত্রিকাতেই তো পড়েছি যে, সেদেশে (আমেরিকায়) প্রতি ৪৬ সেকেন্ডে একটি করে ধর্ষণ সংগঠিত হয়। এবার বলুন, যে দেশে সম্মতির সাথে জৈবিক চাহিদা মেটানোর সব পথ উন্মুক্ত, সে দেশে ধর্ষণের মতো ঘটনা এতো বেশি ঘটছে কেন? তার কারণ কী? সূত্র: ইসলাহে খুতুবাত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ