সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের: মাওলানা মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের।

গত শুক্রবার দিল্লির রামলীলা ময়দান জমিয়তের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই ভূমি মুসলমানদের মাতৃভূমি। ইসলামকে বাইরে থেকে আসা ধর্ম বলা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সকল ধর্মের মধ্যে ইসলাম সবচেয়ে প্রাচীন ধর্ম। ভারতীয় মুসলমানদের জন্য ভারত সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। কিন্তু এখানে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও উসকানির ঘটনা ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসলামোফোবিয়া ব্যাপকভাবে বেড়ে গেছে।

মাওলানা মাহমুদ মাদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতের কথা উল্লেখ করে বলেন, ‘ভারত আমাদের দেশ। এই দেশ যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের। মাহমুদ তাদের থেকে এক ইঞ্চিও এগিয়ে না, তারাও মাহমুদের থেকে এক ইঞ্চিও এগিয়ে নয়।

মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘আমরা আরএসএস এবং এর প্রধান সংঘচালককে আমন্ত্রণ জানাই, আসুন পারস্পরিক ভেদাভেদ ও শত্রুতা ভুলে একে অপরকে আলিঙ্গন করি এবং দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ