সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। যেখানে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জনে। অন্যদিকে, সিরিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৭৫ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকারীরা সতর্ক করেছেন, এমনটা চলতে থাকলে চাপাপড়াদের জীবিত উদ্ধারের কোনো সম্ভাবনাই আর থাকবে না।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে জানান, এখন পর্যন্ত ভূমিকম্পে নিহত হয়েছেন ২৪ হাজার ৬১৭ জন। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় নিহত হয়েছেন ৩ হাজার ৫৭৫ জন। এ নিয়ে দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৪৬ জন।

অন্যদিকে, তুরস্কের দুর্যোগকবলিত এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নগদ অর্থ, গহনা এবং ব্যাংক কার্ডসহ বেশ কয়েকটি বন্দুক জব্দ করা হয়েছে।

তুরস্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় জার্মান উদ্ধারকর্মী এবং অস্ট্রিয়ার সেনাসদস্যরা তাদের তৎপরতা বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারা আবার কাজ শুরু করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ