বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

আর মাত্র ৩৯ দিন বাকি রমজানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে রমজান মাস একটি মর্যাদাপূর্ণ মাস। বছরজুড়ে এ মাসের অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। হিজরি বর্ষপঞ্জি অনুসারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ২০ রজব। সেই হিসাব মতে রমজান মাস শুরু হওয়ার মাত্র ৩৯ দিন বাকি।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সূত্রে এ তথ্য জানা যায়।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইবরাহিম আল-জারওয়ান জানান, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এরপর ২১ এপ্রিল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের রমজানে রোজা রাখার সর্বোচ্চ সময় হতে পারে আনুমানিক ১৪ ঘণ্টা এবং মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ে প্রায় ৪০ মিনিটের পরিবর্তন ঘটবে।

রমজান মাস হলো ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস। এই মাসের ৩০ বা ২৯ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন মুসলিমরা। সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভর করে উপবাসের সময়কাল পরিবর্তিত হয়। এই সময়ে তারা খাবার ও পানীয় গ্রহণ এবং স্ত্রীর সঙ্গে যৌন মিলন থেকে বিরত থাকেন।

হিজরি সনের তারিখ গণনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। স্থানভেদে এর তারিখ পরিবর্তন হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পবিত্র রমজানসহ সব মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে থাকে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ