বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানিকগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। পরবর্তী পর্যায়ক্রমে সারা দেশের মানুষকে এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে।

আজ শনিবার দুপুরে মন্ত্রী মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, আমরা আশা করি এ স্বাস্থ্য সুরক্ষার কারণে নতুন করে আর কোনো মানুষ চিকিৎসা নিয়ে গিয়ে দরিদ্র সীমার নিচে আসবে না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) হচ্ছে অতি দরিদ্র পরিবারের সকল সদস্যকে প্রতি বছর বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। বেশ কয়েক বছর আগে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলায় শুরু হয়। এখন এ প্রকল্পটি আরও ৬টি জেলায় উন্নতি করা হবে। তার মধ্যে সর্ব প্রথম মানিকগঞ্জে উদ্বোধন হল।

মানিকগঞ্জে ৭টি উপজেলা, ২ টি পৌরসভা এবং ৬৫টি ইউনিয়নের ১ লাখ ৫০ হাজার পরিবারকে প্রতি বছর ৫০ হাজার টাকার প্যাকেজে এ চিকিৎসার আওতায় বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে। তা ছাড়া যাতায়াত ভাতাও দেওয়া হবে। প্রায় ১১০ টি রোগের চিকিৎসা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, প্রথমে এ ব্যবস্থা সরকারী হাসপাতালে থাকলেও আমরা পরে বেসরকারি হাসপাতালকেও এর আওতায় নিয়ে আসব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা চাচ্ছি স্বাস্থ্য সেবা শুধু ঢাকায় নয়, এ ভালো সেবাকে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে নিতে চাই। আমরা প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেড আইসিও, ডায়ালাইসিস বেড করব। আপনারা জানেন বাংলাদেশে বহু লোক কিডনি রোগে আক্রান্ত। একবার ডায়ালাইসিস করতে গেলে ৪-৫ হাজার টাকা লাগে। তাই আমরা জেলা পর্যায়ে বিনা মূলে করতে পারে সেই কাজ করছি।

তিনি আরো বলেন, আমরা টেলিমিডিসিন এর ব্যবস্থায় কাজ করছি। যাতে মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসা নিতে পারে। আমরা দিন দিন স্বাস্থ্য সেবার মান বাড়াচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিএনপি জামায়াত আমলে দেশে কোন কাজই হয়নি। বরং আওয়ামী লীগের আমলের প্রকল্প তারা ক্ষমতায় গেলে বন্ধ করে দেয়।

কমিউনিটি ক্লিনিক থেকে প্রতি বছরে ১০ কোটি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই সেবাও বিএনপি বন্ধ করে দিয়েছিল। তাই উন্ন