সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মুফতি শহিদুল ইসলাম রহ. : জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব: আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম রহিমাহুল্লাহ গত ২৭ জানুয়ারি ইন্তেকাল করেন। আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার রহিমাহুল্লাহ -এর খলীফা, মানবতার ফেরিওয়ালা মুফতি শহিদুল ইসলাম রহিমাহুল্লাহ-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল হচ্ছে দেশ ব্যাপী।

আজ (১১ ফেব্রুয়ারি) শনিবার মুফতি শহিদুল ইসলাম প্রতিষ্ঠিত নড়াইল আন-নূর কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা ও দোয়া মাহফিল। আগামীকাল তারই প্রতিষ্ঠিত মাদরাসা মিতরা, মানিকগঞ্জ মাদরাসা আবু হুরাইরায় এই মহীরুহের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মাদরাসা কেন্দ্রীক সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি (সোমবার) আল মারকাজুল ইসলামী (মুফতি শহিদুল ইসলামের স্বপ্নের জায়গা) সিটি কেরাণীগঞ্জ জামিআতুল উলূম আল ইসলামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা শহিদুল ইসলাম।

এছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও মাশায়েখগণ উপস্থিত থাকবেন।

মুফতি শহিদুল ইসলাম এদেশে ১৮টি দ্বীনি মারকাজ প্রতিষ্ঠা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মিতরা মানিকগঞ্জ বালক-বালিকা আলাদা স্বতন্ত্র দুটি মাদরাসা প্রতিষ্ঠা করেন, নড়াইল তিনটি মাদরাসা এবং কেরাণীগঞ্জ তিনটি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ