সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

আজান শুনে সংবাদ সম্মেলন বন্ধ করে দেন ভারতীয় অভিনেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজানের শব্দ শুনে সাময়িক সময়ের জন্য কথা বলা বন্ধ করে দেন এক ভারতীয় অভিনেতা। সেই সময়ে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কারান কুন্দ্র।

সেই সময়ে কারানের সহকর্মী রিম শেখ বলেন, আজান হচ্ছে। এরপর দুই মিনিটের জন্য চুপ থাকতে বলেন কারান। এমন আচরণ দেখানোর পর ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন বিগ বসের সাবেক এই তারকা।

ওই সংবাদ সম্মেলনের একটি ভিডিও একটি ফ্যান পেজে শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, নিজেদের শুটিং নিয়ে কথা বলছেন কারান। এসময় কারানকে আজানের কথা বলেন তার সহকর্মী রিম। এরপর কারান বলেন, আমরা কী কিছু সময়ের জন্য চুপ থাকতে পারি? আজানের জন্য? মাত্র দুই মিনিটের জন্য। তারপর কিছু সময়ের জন্য থাকতে দেখা যায় তাদের।

অভিনেতার এমন আচরণে অনেকেই মুগ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে সকলেই প্রশংসা করছেন।

অনেকে লেখেন, ভারতে এমনও হিন্দু রয়েছে, হৃদয় জিতে নিয়েছেন। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, হিন্দু হয়ে মুসলিম কালচারের প্রতি সম্মান দেখানো বড় বিষয়। দেখতে যতটা সুন্দর ও সুদর্শন, তার হৃদয়ও ততটা পরিষ্কার। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার সব স্বপ্ন পূরণ করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ