বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এবার রাজ্যসভায় নজিরবিহীন বিক্ষোভের মুখে নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোদি-আদানি ভাই ভাই, আদানি কি গুলামি বান্ধ কারো, এলআইসি-পে কুছ তো বোলো, এসবিআই-পে কুছ তো বোলো।

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল এভাবেই স্লোগান দেন বিরোধীরা। রাজ্যসভায় এদিন সোয়া এক ঘণ্টা বক্তব্য দেন নরেন্দ্র মোদি। আর সেই পুরো সময়টায় বিরোধী সদস্যরা দল বেঁধে স্লোগান দিতে থাকেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক, আদানিদের বিরুদ্ধে প্রতারণা, শেয়ার দরে কারচুপি নিয়ে সরব ছিলেন বিরোধীরা। রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে রাজ্যসভায় মোদিকে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়। তবে লোকসভার পরে রাজ্যসভাতেও তার সরকারের আমলে আদানিদের ফুলেফেঁপে ওঠা, আদানিদের বিরুদ্ধে প্রতারণা ও শেয়ার দরে কারচুপির অভিযোগ বিষয়ে নরেন্দ্র মোদি একটি শব্দও উচ্চারণ করেননি।

নজিরবিহীন বিক্ষোভের মধ্যে গলা চড়িয়ে বক্তব্য চালিয়ে যেতে তাকে বার বার পানি খেতে হয়েছে। বিরোধীদের থামিয়ে দিতে বক্তব্যের শুরুতে বলেছিলেন, যত পাক ছুড়বেন, তত পদ্ম ফুটবে, তাতেও লাভ হয়নি। বিরোধী শিবির থেকে উড়ে আসা কটাক্ষে বার বার বক্তব্যের ছন্দপতন হয়েছে। তা সত্বেও বক্তব্যের শেষদিকে বলেছেন, গোটা দেশ দেখছে, এক জন একাই কত জনকে টেক্কা দিচ্ছে। বিরোধীরা পালা করে স্লোগান দিয়ে চললেও, আমি একাই এক ঘণ্টার বেশি সব আক্রমণের জবাব দিয়ে চলেছি।

মনে করা হচ্ছে এ সব বলে ২০২৪-এর লোকসভা ভোটের আগে আদানি নিয়ে প্রশ্নের মুখে কোণঠাসা মোদি বার্তা দিতে চাইছেন, বিরোধীরা এককাট্টা হলেও তিনি একাই সবাইকে টেক্কা দেবেন। অনেকে এর মধ্যে তার অহঙ্কারও দেখছেন। একের পর এক ভোটে বিজেপির জয় মোদিকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছে।

আগেভাগেই কৌশল করে বিরোধীরা এ দিন মোদি বক্তব্য শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধীদের এককাট্টা দেখে মোদি কংগ্রেস ক্ষমতায় থাকার সময় অন্য দলের সঙ্গে কী রকম আচরণ করেছিল, ইন্দিরা গান্ধী কী ভাবে ৫০ বার রাষ্ট্রপতি শাসন জারি করে বিরোধী শাসিত রাজ্যে সরকার ফেলে দিয়েছিলেন, তার স্মৃতি উসকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাতেও লাভ হয়নি।

একই সঙ্গে গান্ধী পরিবারকে লক্ষ্য করে মোদি বলেন, দেশের ৬০০ প্রকল্পে গান্ধী-নেহরু পরিবারের নাম রয়েছে। নেহরুর নামের উল্লেখ না হলে অনেকের চুল খাড়া হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। আমাদের না হয় ভুল হয়ে যায়। কিন্তু নেহরুর à