সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

পাকিস্তানে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রদেশটির আপার কোহিস্তান জেলার শীতিয়াল এলাকায় কারাকোরাম হাইওয়েতে এ ঘটনা ঘটে।

গিলগিট-বাল্টিস্তানের দিয়ামের জেলার এসএসপি শের খান বলেন, ঘিজর থেকে রাওয়ালপিন্ডিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, বাসে থাকা ১৬ জন যাত্রী এবং গাড়িতে থাকা পাঁচজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি কোহিস্তানের আওতাভুক্ত এলাকায় ঘটেছে। তবে, দুর্ঘটনাস্থল নিকটবর্তী হওয়ার কারণে গিরগিট-বাল্টিস্তান পুলিশও উদ্ধার প্রচেষ্টায় অংশ নিয়েছে।

এসএসপি শের খান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও গাড়িতে কতজন ছিলেন, ওই বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালান হচ্ছে।

অন্যদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের জন্য প্রার্থনা করেছেন।

এছাড়া আহতদের সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, গত মাসে বেলুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ