বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের বিদেশে বাজার সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৃহত্তর বাজার সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

আজ রোববার সকালে পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সভ্যতার বির্বতনে যে সকল ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে নারীদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আ স ম ফিরোজ, এস এম শাহজাদা, কাজী কানিজ সুলতানা হেলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে মেলা প্রাঙ্গনে পৌঁছে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মন্ত্রী। এরপরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আগামী ১৪ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবার কথা রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ