সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মদিনার অলি-গলিতে ৪০ বছর ধরে খেজুর উপহার দেন ইসমাইল আল-জাইম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন:।। চার দশক ধরে মদিনায় খেজুর, হালুয়া, গাহওয়াসহ নানা সামগ্রী বিনা মূল্যে বিতরণ করছেন সিরিয়ান বৃদ্ধ ইসমাইল আল-জাইম।

বয়স শত বছরের কাছাকাছি। কখনো হারিয়ে যায় না মুখের এক চিলতে হাসি। ৪০ বছর ধরে উপহার দিয়ে যাচ্ছেন তিনি। মুসল্লি ও পথচারীদের উপহার দিতে বসে থাকেন খেজুর, হালুয়াসহ বিভিন্ন সামগ্রী নিয়ে। সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববির পাশেই দেখা মেলে এই বৃদ্ধের।

আলজাজিরা মুবাশির জানায়, সিরিয়ান এই বৃদ্ধের নাম ইসমাইল আল-জাইম। বয়স ৯৫ বছরের বেশি। ৫০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। দীর্ঘ প্রবাসজীবনের চার দশক ধরে মুসল্লিদের ক্লান্তি দূর করতে নানা সামগ্রী নিয়ে বসে থাকেন মসজিদে নববির কাছেই। খেজুর, হালুয়া, গাহওয়াসহ নানা সামগ্রী বিনা মূল্যে বিতরণ করেন সবার মধ্যে। এসব কাজে তাঁকে তাঁর সন্তান সহযোগিতা করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সেই বৃদ্ধকে সবার মধ্যে কফি বিতরণ করতে দেখা যায়। দীর্ঘ চার দশক ধরে কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া ছাড়াই এসব কাজ করছেন বলে জানান তিনি। সূত্র: আলজাজিরা মুবাশির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ