বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ১৫ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরদের নামাজের প্রতি উৎসাহিত করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর বোয়ালমারী জামে মসজিদে ১৫ কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। টানা ৩৯ দিন জামাতে নামাজ আদায় করে এই পুরস্কার পেয়েছে কিশোরেরা।

গত শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুমা কিশোরদের হাতে এই বাইসাইকেল পুরস্কার তুলে দেয়া হয়।এর আগে নামাজের প্রতি উৎসাহিত করতে এই ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির নামে এক লন্ডন প্রবাসী।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী জামে মসজিদে ঘোষণা দেওয়া হয়েছিল, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৩৯ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। ঘোষণায় অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। তবে এতে সফল হয়েছেন ১৫ জন।

মসজিদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি উৎসাহ দিতে ও মসজিদমুখী করতে এমন আয়োজন করা হয়েছে। কারণ নামাজের মাধ্যমে সমাজ থেকে মাদক, অন্যায়, অবিচার দূর হবে। সমাজ সুন্দর, সুশৃঙ্খল ও বাসযোগ্য হিসেবে গড়ে উঠবে।

মো. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমাদের গ্রামের লন্ডন প্রবাসী হুমায়ুন কবির এতে সহযোগিতা করেছেন, আল্লাহ তার মনের আশা পূরণ করুন।

বোয়ালমারী জামে মসজিদের ইমাম বলেন, প্রতিযোগিতা চলাকালীন তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে, এর সঙ্গে তালিম-তরবিয়ত সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।
-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ